শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত
অপরাধ

নেপালে অনলাইন প্রতারণার অভিযোগে ১৫ বাংলাদেশি আটক

নেপালে ১৫ বাংলাদেশি সহ ১৯ জন বিদেশিকে অনলাইন প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে।

নেপালে অনলাইন প্রতারণার অভিযোগে ১৫ বাংলাদেশি আটক

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৫ জন বাংলাদেশি সহ ১৯ জন বিদেশিকে অনলাইন প্রতারণার অভিযোগে আটক করেছে পুলিশ। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আটককৃতদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিকও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা একটি চীনা নাগরিকের পরিচালিত প্রতারণা চক্রের সদস্য হিসেবে কাজ করছিলেন। এই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত।

কাঠমান্ডুর অন্যতম পর্যটন এলাকা থামেলে অভিযান চালিয়ে পুলিশ কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি জব্দ করেছে। নেপালের পুলিশ দাবি করেছে যে, তারা কম্বোডিয়া ও মিয়ানমারের মতো অনলাইন স্ক্যাম সেন্টার চালুর প্রস্তুতি নিচ্ছিল।

অভিযান শেষে আটক ১৯ জনকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

বিজ্ঞাপন