রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নেপালে বন্যায় ব্যাংকের ভল্ট ভেঙে লুটের ঘটনা

নেপালে বন্যায় ব্যাংকের ভল্ট ভেঙে লুটের ঘটনায় ২৯ জন আটক হয়েছে।

নেপালে বন্যায় ব্যাংকের ভল্ট ভেঙে লুটের ঘটনা

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার সময় এক অদ্ভুত লুটের ঘটনা ঘটেছে, যেখানে একটি ব্যাংকের ভল্ট বন্যার স্রোতে ভেসে আসে। ভল্টটি রসুয়ার ভোটেকোশি এলাকা থেকে ভেসে গিয়ে ধাদিংয়ের গালছির বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে পাওয়া যায়।

স্থানীয় কিছু মানুষ ভল্টটি ভেঙে ভেতরে থাকা নগদ অর্থ লুটে নেয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা ২৯ জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে, যা প্রায় ৮৩ লাখ টাকায় সমান।

ধাদিং পুলিশ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে এবং তারা বেশিরভাগই গালছির মাস্তারের বাসিন্দা।

এছাড়াও, নারায়ণী নদীতে ভেসে আসা এক বন্যাদুর্গত নারীর মৃতদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই বন্যায় নিখোঁজের সংখ্যা ২ হাজার ৪২৬, যার মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছে। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৬।

বিজ্ঞাপন