রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নয়াবাজারে শুল্কমুক্ত কাগজ বিক্রির চেষ্টা, ১০ ট্রাক আটক

নয়াবাজারে শুল্কমুক্ত কাগজ বিক্রির চেষ্টা, ১০ ট্রাক আটক করেছে কাস্টমস।

নয়াবাজারে শুল্কমুক্ত কাগজ বিক্রির চেষ্টা, ১০ ট্রাক আটক

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অভিযান চালিয়ে পুরান ঢাকার নয়াবাজার থেকে নয়টি পণ্যবাহী ট্রাক আটক করা হয়েছে। আটক ট্রাকগুলোর মধ্যে ৭৩ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ড এবং একটি অসনাক্তকৃত পণ্যের চালান রয়েছে। এ সময় একটি ট্রাক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই পণ্যগুলো ভারতের মেহালি পেপারস প্রাইভেট লিমিটেড থেকে খুলনার শ্রী ফ্লেক্সপ্যাক লিমিটেডের নামে শুল্কমুক্তভাবে আমদানি করা হয়েছিল। তবে তদন্তকারীরা জানান, পণ্যগুলো গন্তব্য পরিবর্তন করে নয়াবাজারে আনা হয়েছিল।

তদন্তে জানা যায়, স্থানীয় আড়তে পণ্যগুলো খালাস করে খোলাবাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। বন্ড সুবিধার শর্ত অনুযায়ী শুল্কমুক্ত আমদানিকৃত কাঁচামাল শুধুমাত্র অনুমোদিত কারখানা বা গুদামে ব্যবহারের জন্য। অন্য কোথাও স্থানান্তর বা বিক্রয় বন্ড সুবিধার লঙ্ঘন।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং পরিবহনকারীদের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। সরকারের রাজস্ব ঝুঁকি ও সম্ভাব্য ট্যাক্স ফাঁকির পরিমাণ নিরূপণে কাজ চলছে। আইনি প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস ও বন্ড সংক্রান্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন