রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রংপুরে হত্যাকাণ্ড: আইনজীবী সমিতির আইনগত লড়াইয়ের বিরোধিতা

রংপুরে হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবী সমিতি আসামিদের পক্ষে লড়াই না করার ঘোষণা দিয়েছে।

রংপুরে হত্যাকাণ্ড: আইনজীবী সমিতির আইনগত লড়াইয়ের বিরোধিতা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবী সমিতি ও মহানগর নাগরিক কমিটি পৃথক সংবাদ সম্মেলন করেছে। আইনজীবী সমিতি আসামিদের পক্ষে আইনগত লড়াই না করার ঘোষণা দিয়েছে।

শনিবার সকালে রংপুর আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, "নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে আইনজীবী সমিতি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।" তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান।

অন্যদিকে, মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, "হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন।" তিনি দুই আসামির গ্রেপ্তার ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি উল্লেখ করেন এবং জানান, "এখন পর্যন্ত পুলিশের তদন্ত সঠিক পথেই আছে বলে তারা মনে করছেন।"

বিজ্ঞাপন