রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসায় টাকা চুরির উদ্দেশ্যে চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ আজ বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে জানান, হত্যার ঘটনায় অর্ধশত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তদন্ত শেষে মুগ্ধ ও সিদ্ধার্ত দাস দুজনকেই অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
তিনি বলেন, চুরি করতে গিয়ে বাধা পেয়ে গণপতি চক্রবর্তীর পরিবারের চার সদস্যকে হত্যা করে আসামিরা। হত্যাকাণ্ডের সময় গামছা ও শারীরিক ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল।
গণপতি চক্রবর্তীর অবসরকালীন টাকা ও স্বর্ণালঙ্কার চুরির উদ্দেশ্যে আসামিরা তার বাড়িতে প্রবেশ করেছিল। গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।