বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে প্রেরণ

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জনকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে প্রেরণ

সিলেট থেকে আটক সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জনকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তোলা হয়।

এ সময় আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) ভোরে সিলেটের একটি হোটেল থেকে আটক করা হয় সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান, আব্দুস শুক্কর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে।

শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন