রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
রাজনীতি

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী গ্রেফতার

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী গ্রেফতার

বাগেরহাটে মিছিল করার সময় আটক হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৭ জনকে আটক করে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ৪০ থেকে ৪৫ জনের একটি দল শহরের রেলরোড এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে, অন্যরা পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। অভিযানে আটক ১৭ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন