সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন তাঁর মতামত প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ফেসবুকে একটি পোস্টে শিহাব শাহীন বলেন, 'পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রাপ্তবয়স্ক নারীর সাথে মেলামেশায় আমি আপত্তি দেখি না। কিন্তু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক ছিল এবং ধরা খাওয়ার পর বলছেন '২য় স্ত্রী', এই বিষয়টি উদ্বেগজনক।'
তিনি আরো বলেন, 'কেন আপনারা মিথ্যা বলেন? এটি খুব হতাশাজনক। মিথ্যা বলা গুনাহ।'
শিহাব শাহীন শেষ পর্যন্ত বলেন, 'আজকের পর থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা আর ধর্মের নামে 'মোরাল পুলিশিং' কইরেন না, প্লিজ। জনগণ কিন্তু এখন সব বুঝতে পারে।'
উল্লেখ্য, জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।