বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা
রাজনীতি

মোদীর নির্দেশনায় ‘ত্রুটিহীন’ পরীক্ষা ব্যবস্থার দাবি, ককরোচ আন্দোলনের প্রভাব

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদীর ‘ত্রুটিহীন’ পরীক্ষা ব্যবস্থার নির্দেশনা, ককরোচ আন্দোলনের প্রভাব।

মোদীর নির্দেশনায় ‘ত্রুটিহীন’ পরীক্ষা ব্যবস্থার দাবি, ককরোচ আন্দোলনের প্রভাব

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যুব-নেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলনের প্রভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ত্রুটিহীন’ পরীক্ষা ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভারতের ক্যাবিনেট মন্ত্রীর বরাতে রয়টার্স এ তথ্য জানায়।

চলতি বছরের মে মাসে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর মোদির এটি প্রথম মন্তব্য। এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভ প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখেরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হন এবং কয়েকজন আত্মহত্যা করেন। এ ঘটনার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার হাজার হাজার তরুণ-তরুণী সংসদ অভিমুখে মিছিল করেন।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার মধ্য দিল্লিতে সংঘর্ষের ঘটনায় ১১৮ জন নিরাপত্তা ও পুলিশ কর্মী এবং ৬০ জন বিক্ষোভকারীসহ প্রায় ১৮০ জন আহত হন। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা জানান, এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, মোদি তাঁর শাসক জোটের সাংসদদের বলেছেন, পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়ার পর সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং ১৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন