রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত ইসির

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত ইসির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না। এছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তি বা দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

আখতার আহমেদ জানান, ব্যাংক ঋণের জামিনদারেরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না—এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি। এই বিষয়ে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আইনগুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, ‘কিছু কিছু সংশোধনী আনার প্রস্তাব এসেছে। স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধিমালা সংশোধনে নির্বাচন কমিশনের সুপারিশ চূড়ান্ত। শিগগিরই এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

বিজ্ঞাপন