রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০
রাজনীতি

গাজী নজরুল ইসলামের বিষয়ে জামায়াতে ইসলামী’র সাংগঠনিক পদক্ষেপ

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী সাংগঠনিক পদক্ষেপ নেবে।

গাজী নজরুল ইসলামের বিষয়ে জামায়াতে ইসলামী’র সাংগঠনিক পদক্ষেপ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামী’র এক বিবৃতিতে বলা হয়, ‘অতি সম্প্রতি গাজী নজরুল ইসলামকে জড়িয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে নজর রাখা হচ্ছে।’ বিবৃতিতে উল্লেখ করা হয় যে, গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

জামায়াতে ইসলামী জানায়, বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

বিজ্ঞাপন