বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি নজরুলের জামিন শুনানি

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে।

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি নজরুলের জামিন শুনানি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় আপসনামা আদালতে দাখিল করা হয়েছে। তবে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, আদালত এ আপসনামা আমলে নেননি।

বুধবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহের আদালতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত বয়স এবং নারী বিবেচনায় শুধুমাত্র মাকছুদার জামিন মঞ্জুর করেন।

এর আগে, ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের ৪ দিনের এবং মাকছুদা ইসলামের ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় মোট ৮ দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

২০ সেপ্টেম্বর সংসদ ভবনের ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতে পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয়। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

বিজ্ঞাপন