বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাড্ডা ক্লিনিক ভাঙচুরে এমপি মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে

মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

রাড্ডা ক্লিনিক ভাঙচুরে এমপি মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে

মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার সচিবালয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এছাড়া, তিনি জানান, সারাদেশে চাঁদাবাজসহ সকল ধরণের অপরাধীদের তালিকা হাল নাগাদ করছে পুলিশ। একই সাথে অভিযান চলছে এবং তা আরও জোরদার করা হবে।

মন্ত্রী আরও বলেন, ‘ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজের আখ্যা দিলে জনগণই তার বিচার করবে।’

সরকারের ৮ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে তিনি জানান, জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছে না সরকার।

বিজ্ঞাপন