বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজবাড়ীতে যুগান্তরের সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

রাজবাড়ীতে যুগান্তরের সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রাজবাড়ীতে যুগান্তরের সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় গত মঙ্গলবার রাত ৯টার দিকে দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

হামলায় রবিনের বাবা-মা, বোন ও পরিবারের অন্য সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা রবিনের স্ত্রী, সন্তানদেরও মারধর করে। গোলাম মোস্তফা লুলু, রবিনের বাবা, বলেন, হামলার কারণ তিনি বুঝতে পারছেন না।

তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নামধারী নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, যা ভিত্তিহীন ও বানোয়াট।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন