শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ: ২৬ জন গ্রেফতার

মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় ২৬ জন গ্রেফতার হয়েছে।

মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ: ২৬ জন গ্রেফতার

মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪টি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, মিরপুর মডেল থানায় ৩টি এবং কাফরুল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযানে সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে হকাররা সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশ ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করে।

পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরে আবারও সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন