ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির রুপসা গাড়ি শহরের দিক থেকে আসা আব্দুস সামাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন, তবে আহত ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক, রেজওনা নাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।