বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার হাশিম মুসা নিহত: ভারতীয় বাহিনীর অভিযান

বুডগামে অভিযানে মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার হাশিম মুসা নিহত হয়েছেন।

মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার হাশিম মুসা নিহত: ভারতীয় বাহিনীর অভিযান

জম্মু-কাশ্মিরের বুডগামে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তাইয়েবার (এলইটি) কমান্ডার মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গুরওয়েথ কালান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়, যা সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর ১৫ চায়না কর্পস অভিযানে অংশ নেয়। মুসার অবস্থানের তথ্য পাওয়ার পর দ্রুতই অভিযান শুরু হয়। নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারিতে দেড় বছরেরও বেশি সময় ধরে ছিলেন তিনি, এবং জম্মু-কাশ্মিরে সক্রিয় উচ্চমূল্যের বিদেশি জঙ্গি হিসেবে তাকে বিবেচনা করা হতো।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, লস্কর কমান্ডার সাজিদ জাটের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল মুসার। সাজিদ জাটকে পেহেলগাম হামলার ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ লস্কর হ্যান্ডলার হিসেবে চিহ্নিত করেছে নিরাপত্তা সংস্থাগুলো। মুসা পাকিস্তানের নাগরিক এবং লস্কর-ই-তাইয়েবার সদস্য ছিলেন।

২০২৩ সালে ভারতে অনুপ্রবেশের পর মুসার বিরুদ্ধে জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে উল্লেখযোগ্য হামলার মধ্যে রয়েছে—৪ আগস্ট ২০২৩, হালান, কুলগাম: হামলায় ভারতীয় সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন।

মুসার বিরুদ্ধে ২১ ডিসেম্বর ২০২৩, ডিকেজি অ্যামবুশে সেনাবাহিনীর চার সদস্য নিহত হওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া ৪ মে ২০২৪ এবং ২৪ অক্টোবর ২০২৪ তার নেতৃত্বে হামলায়ও সেনাবাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হন।

অভিযানস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, দুটি একে ম্যাগাজিন, এবং অন্যান্য ডিভাইস উদ্ধার করা হয়েছে। মুসার অবস্থান শনাক্ত হওয়ার আগে ১৮ মাসেরও বেশি সময় ধরে তাকে খুঁজছিল ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো।

বিজ্ঞাপন