রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৭ থেকে ৮টি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহত শাহরিয়ার কড়াইল বস্তির বাসিন্দা ছিলেন। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।