ধানমন্ডিতে এক নারী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডির একটি বাসা থেকে ফ্ল্যাট মালিক নাসিরুল হক সিদ্দিকী ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকীকে আটক করা হয়।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, প্রাথমিক তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। পুলিশ জানায়, ভুক্তভোগীর বাড়ি নীলফামারী জেলায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ভুক্তভোগী নাজমা আক্তার।
ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ, ফ্ল্যাট মালিকরা গত দুই বছর ধরে নাজমার ওপর শারীরিক নির্যাতন করে আসছিলেন। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।