রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশুসহ নিহত ৮ সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১২, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ নিহত, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
অপরাধ

ফেনীতে পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন

ফেনীতে পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

ফেনীতে পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগে এক নারী ও পুরুষকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী এবং পুরুষটি দুই সন্তানের বাবা। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, আত্মীয়তার সূত্রে ঐ নারীর বাড়িতে যান পুরুষটি। এ ঘটনা জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং তাদের শারীরিক নির্যাতন করে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখা হয়।

এছাড়া, ওই নারীকে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের ‘ফরমান’ও জারি করা হয়। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভুক্তভোগী দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন