রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার
অপরাধ

পটুয়াখালীতে মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

পটুয়াখালীতে মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

পটুয়াখালীতে মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় পঞ্চম শ্রেণির এক মাদরাসা ছাত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ১০ আগস্ট উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় প্রভাবশালী ও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শিমুল হাওলাদার। অভিযোগ রয়েছে যে, তিনি ভুক্তভোগীর বাড়িতে ঢুকে শিশুটিকে নিপীড়ন করেন।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত শিমুল খালি ঘরে রুটি নিয়ে এসে তার মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছেন। তবে ভয়ের কারণে তারা কোথাও অভিযোগ করতে সাহস পাননি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবার থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ জমা পড়লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন