হবিগঞ্জের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের রাব্বানী মিয়ার ছেলে। রোববার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর রাতে শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে কৌশলে যৌন নিপীড়ন করেন সাদেকুল ইসলাম। অভিযোগ রয়েছে যে, তিনি ঘটনার বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান।
এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত শিক্ষককে মাদরাসা থেকে গ্রেপ্তার করে। একই রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার পর সোমবার দুপুরে সাদেকুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার পর সাদেকুল ইসলামকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।