সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

অনলাইন প্রতারণা: কম্বোডিয়ান চক্রের ৩ সদস্য গ্রেফতার

অনলাইনে প্রতারণার অভিযোগে কম্বোডিয়ান চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে পিবিআই।

অনলাইন প্রতারণা: কম্বোডিয়ান চক্রের ৩ সদস্য গ্রেফতার

কাজের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে কম্বোডিয়ান একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর দারুস সালাম থানার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

পিবিআই খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের আটক করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান সোহাগ, আবুল হাসান নাইম এবং সুমাইয়া খাতুন শান্তা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি এটিএম কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, এই চক্রটি এয়ারপাজ ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি পরিচয়ে বিমান টিকিট বিক্রি ও অনলাইন বিনিয়োগে বেশি লাভের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোট ৩৪ লাখ ৫৪ হাজার টাকা হাতিয়ে নেয়।

বিজ্ঞাপন