বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কম্বোডিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ২৫ বাংলাদেশি

কম্বোডিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ২৫ বাংলাদেশি, অভিযোগ নির্যাতনের।

কম্বোডিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ২৫ বাংলাদেশি

কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকা ২৫ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরেছেন। তারা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে সোমবার রাতে পাঁচজন দেশে ফেরেন।

ভুক্তভোগী ও তাদের স্বজনরা জানান, দালালের মাধ্যমে প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাদের আটকে রেখে জোর করে সাইবার স্ক্যামিংয়ের কাজ করানো হতো।

যারা পালানোর চেষ্টা করেছেন, তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে মুক্তিপণও নেওয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর নমপেন বিমানবন্দরে যাওয়ার সময় ৩২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

ফিরে আসা এক তরুণ জানান, “কম্বোডিয়া যাওয়ার পর আমার দালালে ২০ দিন রুমে আটকাইয়া রাখছে। তারপর কাজ দিয়েছে। আমি তিন মাস কাজ করেছি, কিন্তু ফ্যাক্টরিতে কাজ নেই।”

অন্য এক তরুণ বলেন, “আমাদেরকে ইমিগ্রেশন জেলে রাখছিল। বাংলাদেশ থেকে কার উদ্যোগে ছাড়া পাইছি তা পরিষ্কার জানা নেই।”

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কো–অর্ডিনেটর মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, “ওরা যে হিস্ট্রি দিচ্ছে, তাতে এখনো সেখানে অনেক লোক আটকে আছে। স্ক্যাম সেন্টারে অমানবিক অবস্থায় তাদের রাখা হয় এবং কাজ করানো হয়।”

বিজ্ঞাপন