রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
জাতীয়

টেকনাফে পাচারের চেষ্টা, ৩১৭ জন উদ্ধার, ৭ জন আটক

টেকনাফে পাচারের সময় ৩১৭ জন উদ্ধার, ৭ জন আটক করেছে কোস্ট গার্ড।

টেকনাফে পাচারের চেষ্টা, ৩১৭ জন উদ্ধার, ৭ জন আটক

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে টেকনাফের বড় ডেইল ঝিনুক বীচ এলাকা থেকে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, অবৈধভাবে লোকজনকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার জন্য কাঠের ট্রলারে তোলা হচ্ছিল। প্রথমে সন্দেহভাজন ট্রলারের গতিবিধি নজরদারি করা হয়। পরে ট্রলারটিকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করেন। উদ্ধারকৃত ৩১৭ জনের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক।

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন