বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
অপরাধ

টেকনাফে পাচারের অপেক্ষায় থাকা ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক

টেকনাফে পাচারের অপেক্ষায় থাকা ৫০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড, আটক ৯ পাচারকারী।

টেকনাফে পাচারের অপেক্ষায় থাকা ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। কোস্ট গার্ড জানায়, শাহপরীর দ্বীপ এবং বাহারছড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ট্রলারে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য অপেক্ষায় থাকা ৫০ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাচারকারী চক্রটি উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের টেকনাফে এনে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করত। কোস্ট গার্ড এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন