মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অপরাধ

মিরপুরে গ্যাস লাইনের সামনে বিস্ফোরণে ৩ যুবক দগ্ধ

মিরপুরে গ্যাস লাইনের সামনে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন।

মিরপুরে গ্যাস লাইনের সামনে বিস্ফোরণে ৩ যুবক দগ্ধ

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের সামনে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪) নামে তিন যুবক দগ্ধ হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে দগ্ধ অবস্থায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

ডা. শাওন জানান, তিন যুবক দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের শরীরে ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে।

তিনজনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। একই দিন রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন