মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

কুমিল্লায় বাসে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ যুবক

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

কুমিল্লায় বাসে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ যুবক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিয়া বাজার হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহন নামের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে।

ওসি রুহুল আমিন জানান, বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ দুটি থানায় রাখা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটন এবং নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন