বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অপরাধ

টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারা ভেঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনা

টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারা ভেঙ্গে সংঘর্ষ, ৩টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারা ভেঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনা

টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর পর্যন্ত জগৎপুরা এলাকায় অন্তত ৩টি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাধ্যমে উত্তপ্ত হয়ে উঠে জগৎপুরা ও নলীন বাজারসহ আশেপাশের এলাকা। স্থানীয়রা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

এ সংঘর্ষের সূত্রপাত ঘটে গত ২২ এপ্রিল দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বিরোধের কারণে। বৃহস্পতিবারের সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, সংঘর্ষটি প্রথমে দুই গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে এখন সেই উত্তেজনা উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় জনগণের মধ্যে।

বিজ্ঞাপন