বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে
অপরাধ

হবিগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ

হবিগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ, চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হবিগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ

হবিগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর মুখ মারাত্মকভাবে ঝলসে গেছে এবং তাকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার বহুলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের কয়েক বছর আগে বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

বিবাহবিচ্ছেদের পর থেকে উজ্জ্বল মিয়া বিভিন্ন সময় রুবিনাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে উজ্জ্বল আকস্মিকভাবে রুবিনার মুখে এসিড নিক্ষেপ করেন।

স্থানীয়রা রুবিনাকে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন