মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

হবিগঞ্জের এএসআইকে ক্লোজড, ঘুষ গ্রহণের মন্তব্য ভাইরাল

হবিগঞ্জের এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ঘুষ গ্রহণের মন্তব্যের কারণে ক্লোজড করা হয়েছে।

হবিগঞ্জের এএসআইকে ক্লোজড, ঘুষ গ্রহণের মন্তব্য ভাইরাল

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে সম্প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে ক্লোজড করা হয়েছে। তিনি একটি ভিডিওতে বলেন, ‘আমি পোশাক (পুলিশ) লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’

৫ অক্টোবর রাতে পুলিশ প্রশাসন এএসআই ইলিয়াসকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রানীগাঁও বাজারে একটি মামলার তদন্ত করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইবো নাকি?’

এএসআই ইলিয়াসের বিরুদ্ধে ঘুষ দাবি এবং টাকা না দিলে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। তবে এই বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন