মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খুলনায় বাবাকে গুলি করে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

খুলনায় বাবাকে গুলি করে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

খুলনায় বাবাকে গুলি করে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে হত্যার ৫০ দিন পর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্তার ঢালী বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, আক্তার ঢালীর হত্যার কারণ এবং হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে, গত ১৫ আগস্ট জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

বিজ্ঞাপন