গোপালগঞ্জের কাশিয়ানীতে সোমবার দুপুর ১২টার দিকে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায়।
নিহতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)। পুলিশ জানায়, সোলায়মান মোল্লা ও তাঁর স্ত্রী অন্য একটি বাসে করে ঢাকা থেকে এসে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন।
রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা এ ঘটনার জন্য মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।