যশোরের চৌগাছায় চোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ভোররাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে গরু রাখার ঘরে প্রবেশ করে কয়েকজন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া দেন।
এ সময় তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও মিজানুর রহমানকে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।
পুলিশ ঘটনার খবর পেয়ে মিজানুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।