সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪ জন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার, ৫৯টি মামলা দায়ের।

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৮১ জন, গুলশান বিভাগে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।

অভিযান চলাকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইলফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক এবং ৯,৫৭০ টাকা জব্দ করা হয়েছে।

এছাড়াও, অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন