সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকার তাঁতীবাজার থেকে পিচ্চি রাজা পালিয়ে, দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

ঢাকার তাঁতীবাজার থেকে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য ও বোন গ্রেপ্তার।

ঢাকার তাঁতীবাজার থেকে পিচ্চি রাজা পালিয়ে, দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি পিচ্চি রাজা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিচ্চি রাজার বোন তাসলিমা এবং দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার আজ সোমবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে পিচ্চি রাজা পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি বহনকারী গাড়িটি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার পিচ্চি রাজাকে টয়লেট করানোর জন্য নিচে নামান। এই সুযোগে তিনি পালিয়ে যান। অন্য ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, পিচ্চি রাজা এবং হাজতি আসামি বাশারকে প্রিজন ভ্যান থেকে বের করে একটি প্রাইভেট কারে পালিয়ে যায়। এসআই প্রবীর পরবর্তীতে ঘটনাস্থলে এসে মামলার এজাহারে বর্ণিত ঘটনাটি সাজান।

পুলিশ কমিশনার আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং পলাতক আসামি পিচ্চি রাজাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন