বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২, আহত ২০

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে দুই নিহত, ২০ জন আহত।

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২, আহত ২০

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হন এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঢাকাগামী ‘দোলা পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার ফলে প্রাইভেট কারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন