কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশ ৫ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।
জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে 'স্ম্যাশ স্কোয়াড', '১২০৭' ও 'পিএক্স-১০' নামের তিনটি কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টির মতো বিভিন্ন অপরাধে জড়িত বলে জানানো হয়েছে।