মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বান্দরবানে জিপ উল্টে ২ পর্যটক নিহত, আহত অনেকে

বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত, আহত অনেকে।

বান্দরবানে জিপ উল্টে ২ পর্যটক নিহত, আহত অনেকে

বান্দরবানের থানচিতে একটি জিপ উল্টে ২ পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে তিন্দু সড়কে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার ফলে ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ও আহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে হতাহতের সংখ্যা ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন