মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবির অভিযানে ২ গ্রেফতার

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবি পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবির অভিযানে ২ গ্রেফতার

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা অনলাইন ব্লগসাইট এবং 'প্রতিবাদী জনতা' নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছিলেন, জানায় পুলিশ।

গত রোববার (৩১ মে) কুমিল্লা পুলিশ সুপার সম্পর্কিত একটি ভুয়া প্রত্যাহার আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে সোমবার (১ জুন) একই প্ল্যাটফর্মে আরও একটি গুজব ছড়ানো হয়, যেখানে দাবি করা হয় ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রভাবে পুলিশ সুপারের প্রত্যাহার আদেশ বাতিল করা হয়েছে। এই ঘটনায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

কুমিল্লা জেলা পুলিশের নির্দেশনায় ডিবি পুলিশ প্রযুক্তিগত তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। বুধবার (৩ জুন) সোনিয়া আক্তার (২৮) প্রথমে গ্রেফতার হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন কুমিল্লা মহানগরীর শ্রীমন্তপুর এলাকা থেকে আনোয়ার হোসেন পারভেজ (৩২) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত ডিভাইস বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে গুজব ও প্রোপাগান্ডা ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন