বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অপরাধ

জয়পুরহাটে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

জয়পুরহাটে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া।

জয়পুরহাটে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে কালাই পৌরশহরের আঁওড়া কালিমহুর মহল্লার দড়াগাড়ি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম জোবায়ের হোসেন, সে মো. জুয়েল রানার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল বেলায় জোবায়ের বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে তার সবার দৃষ্টি এড়িয়ে বাড়ির পাশের দড়াগাড়ি পুকুরে পড়ে যায়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা জোবায়েরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

জোবায়েরকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন