মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

কক্সবাজারে পাহাড় ধসে দুই শ্রমিক নিহত, আহত ৩

কক্সবাজারে পাহাড় ধসে দুই শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও তিনজন।

কক্সবাজারে পাহাড় ধসে দুই শ্রমিক নিহত, আহত ৩

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের কাজ করার সময় পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দরিয়ানগর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কে কালভার্ট নির্মাণের জন্য খননের কাজ চলাকালে হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে।

মাটির নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ইলিয়াস ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত তিন শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, নিহত দুই শ্রমিকের ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন