বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অপরাধ

নাটোরে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে ২ শিশু নিহত

নাটোরে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে।

নাটোরে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে ২ শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, নাটোরগামী আমবোঝাই পিকআপের সাথে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই চার মাস বয়সী এক শিশু নিহত হয়।

তিনি আরো জানান, আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চার বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশুদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।

বিজ্ঞাপন