শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে স্কুটিতে দুর্ঘটনায় চীনা নাগরিকের মৃত্যু

নারায়ণগঞ্জে স্কুটিতে দুর্ঘটনায় চীনা নাগরিক লি চং ইয়াং মারা গেছেন।

নারায়ণগঞ্জে স্কুটিতে দুর্ঘটনায় চীনা নাগরিকের মৃত্যু

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় স্কুটি চালক এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম লি চং ইয়াং (৪৮)। তিনি নরসিংদীর মাধবদী বাগানবাড়ী এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লির মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, ‘আমরা খবর পেয়ে বসুন্ধরার আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতাল থেকে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘রোড এক্সিডেন্টে তার মাথা ও ডানকান থেতলে যায় এবং মাথার খুলির হাড় খোলা ও ব্যান্ডেজ করা হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

লি চং ইয়ং এর সহকর্মী রুহুল আমিন জানান, ‘গত ২৭ তারিখে স্কুটি চালিয়ে মাধবদী যাওয়ার পথে দ্রুতগামী একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করি, সেখানে তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন