শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মেহেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

মেহেরপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন আহত।

মেহেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

মেহেরপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর নামক স্থানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আরিফ মারা যান। আহত হয় শিশুসহ ইজিবাইকের চার যাত্রী। স্থানীরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আফরিন নামের আরো এক শিশুর মৃত্যু হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটির চালক পলাতক রয়েছে।

বিজ্ঞাপন