শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সুন্দরবনে করিম বাহিনীর সদস্যকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

সুন্দরবনে করিম বাহিনীর সদস্য আমিন বাচ্চু হাওলাদারকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

সুন্দরবনে করিম বাহিনীর সদস্যকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আমিন বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ জানান, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গত বুধবার বিকেল ৩টায় গোপন তথ্যের ভিত্তিতে আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় কোস্টগার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দস্যুরা পালানোর চেষ্টা করে, কিন্তু কোস্টগার্ড তাদের ধাওয়া করে।

অভিযানে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, একটি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং একটি কাঠের বোটসহ আমিন বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, গ্রেপ্তারের সময় ডাকাত করিম শরীফ বাহিনীর ব্যবহৃত একটি আস্তানা ধ্বংস করা হয়।

গ্রেপ্তার আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে দস্যুতায় জড়িত ছিলেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন