বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফেনীতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত এক.

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জিসান ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সোমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে। দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর একজন আহত হয়েছেন, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত জিসান এবং অপর আরোহী চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন দ্রুতগতির ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন।

ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জিসানকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ডাম্পার ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন