বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত
অপরাধ

শেরপুরে চোরাকারবারিদের হামলায় দুই বনকর্মী আহত

শেরপুরের গারো পাহাড়ে চোরাকারবারিদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন।

শেরপুরে চোরাকারবারিদের হামলায় দুই বনকর্মী আহত

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের বিট অফিসার সালেহীন নেওয়াজ ও ফরেস্ট গার্ড জিয়াউল হক।

বন কর্মকর্তাদের বরাতে জানা যায়, বুধবার ভোরে গারো পাহাড়ি এলাকা থেকে চোরাই পথে বালু নিয়ে যাওয়ার সময় একটি মাহেন্দ্র গাড়ি ভর্তি বালুসহ এক চোরাকারবারিকে আটক করেন সালেহীন নেওয়াজ ও অন্যান্য বন কর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চোরাকারবারিরা হামলা চালায়।

হামলার নেতৃত্ব দেয় ফরহাদ, তার ছেলে নোমান ও সোহাগসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী। টহলরত বন কর্মীদের ওপর হামলা চালানোর সময় সালেহীন নেওয়াজ ও জিয়াউল হক আহত হন। তাদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহত সালেহীন নেওয়াজ বলেন, ‘আমরা গারো পাহাড়কে বাঁচাতে কাজ করছি। চোরাই বালু আটক করার জন্যই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দাবি করছি।’

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন বলেন, ‘আমরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করব। এখন রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করছি।’

বিজ্ঞাপন