রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে, যখন পরিচালক কাজী আহমেদ তাঁর নিজ দপ্তরে বৈঠক করছিলেন।
সংস্থাটির পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কর্মীরা মব সৃষ্টি করে এই হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আট থেকে ১০ জন লোক পরিচালকের কক্ষে প্রবেশ করে তাঁকে চেয়ার থেকে টেনে তুলে মারধর শুরু করে।
এই ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, হামলার ঘটনায় ডা. জাহিদ হোসেনের সদস্যপদ স্থগিত করেছে ড্যাব। সংগঠনটি ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।