বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ড্যাবের নিন্দা: অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা

ড্যাব অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ড্যাবের নিন্দা: অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বুধবার (১৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, "চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি। অপরাধীদের যথোপযুক্ত শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে।"

ড্যাব নেতারা দেশের সব চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ডা. আসাদুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন